অন্যান্য লিংক সমূহ

একটি নমুনা আবেদনপত্র

২০ ডিসেম্বর, ২০০৮

মোঃ মুজিবুর রহমান
নিরালা আ/এ, মুজগুন্নী,
খুলনা।                                      

বরাবর
বিজ্ঞাপনদাতা
জিপিও বক্স নং ৭৮৬,
ঢাকা

বিষয়: প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব              
সবিনয় নিবেদন এই যে, গত ১৮ ডিসেম্বর ২০০৮ তারিখে প্রকাশিত দৈনিক ইত্তেফক পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে কিছু সংখ্যক "প্রশাসনিক কর্মকর্তা" নিয়োগ দেয়া হবে। আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী।

আমি ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিভাগে স্নাতকোত্তর ডিগ্রী পাশ করেছি। কম্পিউটারে বিশেষ করে এমএস অফিস অপারেশনে আমার দক্ষতা আছে। এছাড়া আমার সম্পর্কে যাবতীয় তথ্যাবলী সংযোজিত জীবন বৃত্তান্তে প্রদান করা হলো।

অতএব, উপরোক্ত যোগ্যতার ভিত্তিতে আমাকে উল্লেখিত পদের জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে প্রার্থীতা প্রমানের সুযোগ দানের জন্য অনুরোধ জানাচ্ছি।

জরুরী প্রয়োজনে ০১৭১১১২৩৪৫৬ অথবা suman_mgt01@yahoo.com এ যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।


বিনীত নিবেদক

আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ

সংযুক্তির বিবরণ:
১. জীবন বৃত্তান্ত
২. সকল সনদপত্রের সত্যায়িত কপি
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি