 |
একটি আদর্শ আবেদনপত্র তৈরীর কৌশল কি ?
|
যখন আপনি কোন নির্দিষ্ট চাকুরির বিজ্ঞাপন এর পত্রিকা বা ওয়েবসাইট এ প্রকাশিত পরিপ্রেক্ষিতে আবেদন করেন অথবা সাধারণ ভাবে কোন প্রতিষ্ঠানে কোন উপযুক্ত পদের (position) জন্য আবেদন করেন তখন একটি আবেদনপত্র প্রয়োজন হয়। প্রথম ক্ষেত্রে যদি নিয়োগকর্তা নিদিষ্ট করে শুধু জীবনবৃত্তান্ত পাঠাতে উল্লেখ করেন তখন আবেদনপত্র পাঠানোর প্রয়োজন নাই।
একজন নিয়োগকর্তার কাছে একটি আবেদনপত্র এর গুরুত্ব কী ? গুরুত্ব হচ্ছে, একজন নিয়োগকর্তা খুব অল্প সময়েই আবেদনপত্র দেখে ধারণা পেতে পারেন যে আবেদনকারীর যোগ্যতা তার নিয়োগকর্তার প্রতিষ্ঠানের জন্য প্রাসঙ্গিক (Relevant) কি না এবং এই ব্যক্তিকে আদৌ Interview এর জন্য আমন্ত্রণ জানানো যায় কিনা। এই পরিপ্রেক্ষিতে একটি আবেদনপত্র হচ্ছে একজন নিয়োগকর্তাকে Influence বা প্রভাবিত করার একটি প্রাথমিক মাধ্যম যেখানে আপনি আপনার বিভিন্ন যোগ্যতা তুলে ধরবেন যা এই নিদির্ষ্ট পদ বা এই নির্দিষ্ট প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় ও প্রাসঙ্গিক।
|
|
|
| |
|
|
| |
|